প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন হল নির্মাণ, বেদখল থাকা আরও ১০টি হল উদ্ধার ও ক্যাম্পাসের ভেতর থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তর করাসহ পাঁচ দফা দাবিতে গতকাল শনিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।সকালে ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে থেকে প্রায় ৫০০ সাধারণ শিক্ষার্থী ‘মেসে আর থাকব না, হল আমার ঠিকানা’ ব্যানারে মিছিল বের করেন। মিছিলটি পুরো ক্যাম্পাস ঘুরে বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ের বেদখল থাকা আরও ১০টি হল উদ্ধারের জন্য কাজ শুরু করা হয়েছে।