নবজাতকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারুস সালাম মাজার রোড এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দারুস সালাম থানার ওসি মো. আবদুল মালেক জানান, সকাল নয়টার দিকে একটি ডাস্টবিন থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।