নববর্ষ উপলক্ষে চ্যানেল আইয়ের চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা বর্ষবরণ উপলক্ষে চ্যানেল আইয়ের উদ্যোগে ১৩ এপ্রিল সন্ধ্যা থেকে ১৪ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে জনসাধারণকে চিকিৎসাসেবা দিতে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের ১০ জনের একটি মেডিকেল টিম নিয়োজিত থাকবে। ঢাকা মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক এ এফ মহিউদ্দিন খানের নেতৃত্বে অত্যাধুনিক মেশিনে নাক ও কান ফোঁড়ানো হবে। এ ছাড়া ব্লাড সুগার, বিপি, হাইট-ওয়েট, বিএমআই নির্ধারণ, রক্তের গ্রুপ পরীক্ষাসহ মেলায় আসা দর্শনার্থীদের ডাক্তারি পরামর্শ ও জরুরি চিকিৎসাসেবা দেওয়া হবে। বিজ্ঞপ্তি।