নবম ইউল্যাব বইমেলা
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) আয়োজনে নবমবারের মতো অনুষ্ঠিত হলো বইমেলা। গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডির নিজস্ব ক্যাম্পাসে এই বইমেলার উদ্বোধন করা হয়। এবারের মেলার স্লোগান হচ্ছে ‘আই রিড, আই ট্রাভেল, আই বিক্যাম’।
ইউল্যাবের উপাচার্য ইমরান রহমানের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় বইমেলা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ন্যু ভিস্তা ফার্মা লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আখতার মতিন চৌধুরী। ট্রাভেল হাউস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারহান কুদ্দুসও বক্তৃতা করেন।
বুক ওর্ম, প্রথমা, দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল), বিডি সাইক্লিস্ট, নিমফিয়া পাবলিকেশন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা জাদুঘর, নজরুল ইনস্টিটিউট, বাংলা একাডেমি, বেঙ্গল লাইটস, কাগজ প্রকাশনী, সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (এসইএইচডি), বেঙ্গল ফাউন্ডেশন, সাহিত্য প্রকাশ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং ইউল্যাব পাবলিকেশন এবারের বইমেলায় অংশগ্রহণ করছে।
অনুষ্ঠান শেষে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান প্রধান অতিথি ও সম্মানিত অতিথিকে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন। বিজ্ঞপ্তি।