নবম মৃত্যুবার্ষিকীতে সনিকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রী সাবেকুন নাহার সনির নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সনি মেমোরিয়াল ফাউন্ডেশন গত বুধবার বুয়েট মিলনায়তনে স্মরণসভা করেছে।বুয়েটের উপাচার্য অধ্যাপক এফ এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, ‘ছাত্রনামধারী সনির ঘাতকেরা আমাদের শাসকশ্রেণীরই সৃষ্টি। এরা শিক্ষার নামে সন্ত্রাস-চাঁদাবাজি করত। সনিকে হত্যাকারী শাস্তিপ্রাপ্ত পলাতক আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি কার্যকর করতে হবে।’সভায় আরও বক্তব্য দেন সনির বাবা হাবিবুর রহমান ভূঁইয়া, অধ্যাপক আমিনুল হক, মুক্তিযোদ্ধা নুরুন্নবী বীর বিক্রম, হাবিবুল্লাহ নেয়ামুল করিম প্রমুখ।২০০২ সালের ৮ জুন বুয়েট ক্যাম্পাসে টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই পক্ষের বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে অকালে প্রাণ হারান সনি।