নবাবপুর রোডে গুলিতে ব্যাংক কর্মকর্তা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নবাবপুর রোডে ছিনতাইকারীদের গুলিতে পরিমল চন্দ্র বিশ্বাস (৪৫) নামের একজন ব্যাংক কর্মকর্তা আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন প্রথম আলোকে জানান, গতকাল সোমবার বিকেলে অগ্রণী ব্যাংক প্রধান শাখার ডেটা এন্ট্রি কর্মকর্তা পরিমল চন্দ্র বিশ্বাস অফিস শেষে ছেলের বই কেনার জন্য বাংলাবাজারে যাওয়ার উদ্দেশে রওনা হন। তিনি ৩৮ নবাবপুর রোডে পৌঁছামাত্র মোটরসাইকেল আরোহী তিন ছিনতাইকারী তাঁকে গুলি করে হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়।