নয় কোটি টাকার বকেয়া বিল আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) বিদ্যুৎ চুরি ও রাজস্ব ফাঁকিবিরোধী বিশেষ টাস্কফোর্সের অভিযানে ৪৪ হাজার ২৭৯ ইউনিট বিদ্যুৎ চুরির ঘটনা উদ্ঘাটিত হয়েছে। বিদ্যুৎ চুরির এমন তিনটি পৃথক ঘটনায় ২২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া গত ২৭ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ডিপিডিসির স্পেশাল টাস্কফোর্স প্রধান মোহাম্মাদ মুনীর চৌধুরীর নেতৃত্বে মোট ৯ কোটি ১১ লাখ টাকার বকেয়া বিদ্যুৎ বিল আদায় করা হয়েছে। ডিপিডিসি সূত্রে এসব কথা জানানো হয়েছে।
এ ব্যাপাের মুনীর চৌধুরী বলেন, অবৈধ বিদ্যুৎ-সংযোগ নিয়েছেন এবং বকেয়া বিল দিচ্ছেন না এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। সামনের দিনগুলোতে ওই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর বাসাবো, কামরাঙ্গীরচর ও লালবাগ এলাকায় তিনটি শিল্প কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিদ্যুৎ চুরি ও অনিয়ম ধরা পড়ে। বিদ্যুৎ চুরির সঙ্গে জড়িত ব্যক্তিরা হলেন মো. ইদ্রিস (কামরাঙ্গীরচর) ও দেলোয়ার হোসেন মিয়া (লালবাগ)। তাঁদের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের জন্য ডিপিডিসি থেকে এ পর্যন্ত ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।