নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্থ সাউথ ইউনিভার্সিটির বসন্তকালীন সেমিস্টারের স্নাতক পর্যায়ের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। গতকাল শনিবার রাজধানীর বসুন্ধরায় নিজেদের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ১৩টি বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান আজিম উদ্দিন নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এসেছি শিক্ষা নিতে, যাব সেবা দিতে—এমন সংকল্প নিয়ে আগামী চার বছর নিজেকে তৈরি করবে।’অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকী, সহ-উপাচার্য এস এ এম খায়রুল বাশার, ডিন গোলাম মোহাম্মদ প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।