নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন সেমিস্টারের (স্নাতক) শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।এতে নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ প্রধান অতিথি ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল হান্নান চৌধুরী, এ কে এম আতিকুর রহমান, এ টি এম নুরুল আমিন, ডোনাল্ড গোমেজ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।