নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ফিটনেস সেন্টার চালু
শিক্ষার্থীদের খেলাধুলা এবং স্বাস্থ্য সচেতন করতে নর্থ সাউথ ইউনিভার্সিটি নতুন পরিসরে চালু করেছে স্পোর্টস অ্যান্ড ফিটনেস সেন্টার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তাদের জন্য স্বাস্থ্য পরিচর্চা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য ছয়জন পেশাদার প্রশিক্ষক ও ফিটনেস সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। আধুনিক সরঞ্জামে সজ্জিত এ ফিটনেস সেন্টারে কার্ডিয়াক জিম এবং পাওয়ার জিমের ব্যবস্থা রয়েছে।
এতে রয়েছে অলিম্পিক বেঞ্চ প্রেস, ফ্ল্যাট বেঞ্চ প্রেস, ডাম্বেল বারবেল, মাল্টি-স্টেশন জিম, স্মিথ মেশিন, লেট পুল ডাউন মেশিন, হাইপার এক্সটেনশন মেশিন, লেগ এক্সটেনশন মেশিন, লেগ প্রেস মেশিন, টি-বার মেশিন ইত্যাদি। এ ছাড়া এখানে গ্যালারিসহ একটি ইনডোর বাস্কেট বল কোর্ট রয়েছে।
এনএসইউ স্পোর্টস অ্যান্ড ফিটনেস সেন্টার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ এবং উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। বিজ্ঞপ্তি।