নর্দান ইউনিভার্সিটিতে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ে গবেষণার মান উন্নয়নে বিশ্বব্যাংক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহায়তায় তিন দিনব্যাপী ‘শিক্ষণ বিজ্ঞান এবং মেটাকগনেটিভ কৌশল’-সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর (এনইউবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এই কর্মশালার আয়োজন করে। কর্মশালাটি গত রোববার শুরু হয়ে গতকাল মঙ্গলবার শেষ হয়।

কর্মশালার প্রধান অতিথি এনইউবি ট্রাস্টের চেয়ারম্যান আবু ইউসুফ আবদুল্লাহ বলেন, পিছিয়ে পড়া জাতিকে এগিয়ে নিতে হলে গবেষণায় এগিয়ে আসতে হবে। এ জন্য তরুণদের গবেষণাকাজে যুক্ত হওয়ার পরামর্শ দেন তিনি। 

আইকিউএসির অতিরিক্ত পরিচালক জিল্লুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনইউবির ভারপ্রাপ্ত উপাচার্য এ ডব্লিউ এম আবদুল হক, সহ-উপাচার্য আনোয়ারুল করিম প্রমুখ। এ ছাড়া নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।