নর্দান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। বিমানবন্দরে হাজি ক্যাম্প-সংলগ্ন আশকোনায় প্রতিষ্ঠানটির স্থায়ী ক্যাম্পাসে বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।
আবু ইউসুফ মো. আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এ ডব্লিউ এম আবদুল হক, সহ-উপাচার্য অধ্যাপক আনোয়ারুল করিম, কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি।