নর্দান মেডিকেল কলেজের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের নিবন্ধন না থাকায় প্রতিষ্ঠানটির কোর্স শেষ করা শিক্ষার্থীরা তাঁদের ইন্টার্নি কোর্স শুরু করতে পারছেন না। এ জন্য কলেজ কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেছেন শিক্ষার্থীরা। গত শনিবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৫-০৬ ও ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ইন্টার্নি কোর্সে অংশ নিতে আট মাস ধরে অপেক্ষা করছেন।