নাক কান গলা বিশেষজ্ঞদের প্রথম নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে নাক-কান-গলা ও হেড-নেক সার্জারি বিষয়ে চিকিৎসকদের জাতীয় সংগঠন ‘সোসাইটি অব অটোল্যারিংগোলজিস্ট অ্যান্ড হেড-নেক সার্জনস অব বাংলাদেশের নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ আবদুল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে এ এফ মহিউদ্দিন খান নির্বাচিত হয়েছেন।সহসভাপতি পদে জাহেদুল আলম ও সাবাহউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ পদে এস এম খোরশেদ আলম মজুমদার এবং যুগ্ম সম্পাদক পদে মাহমুদুল হাসান ও মো. মাজহারুল শাহীন নির্বাচিত হয়েছেন।এ ছাড়া, সাংগঠনিক সম্পাদক পদে মো. আবু ইউসুফ ফকির এবং সাংস্কৃতিক সম্পাদক পদে সজল আশফাক (মো. আশফাকুজ্জামান) নির্বাচিত হন।১৯৮০ সালে প্রতিষ্ঠিত হলেও এবারই প্রথমবারের মতো সরাসরি ভোটের মাধ্যমে কার্যকর কমিটি নির্বাচিত হয়। বিজ্ঞপ্তি।