প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুলের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতন্ত্র ও মানবাধিকারের জন্য নাগরিক আন্দোলন।গতকাল রোববার সংগঠনের এক সভায় এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। নাগরিক আন্দোলনের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয়, জামায়াতে ইসলামীর নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া সম্পর্কে আসিফ নজরুলের বক্তব্যকে বিকৃতভাবে প্রচার এবং তাঁর কার্যালয়ে অগ্নিসংযোগ এক সুতায় গাঁথা। যুদ্ধাপরাধের বিচারে জনমত তৈরি করার দীর্ঘ সংগ্রামে আসিফ নজরুল অত্যন্ত সক্রিয় ছিলেন। তাই কোনো যুদ্ধাপরাধীর প্রতি তাঁর দুর্বলতার অভিযোগ তোলাটা হাস্যকর। বিজ্ঞপ্তি।