নাগরিকদের অধিকার আদায়ে রাজনীতিকেরা কিছু করবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, নাগরিকদের অধিকার নাগরিকদেরই আদায় করতে হবে; রাজনীতিকেরা কিছু করবেন না। তাঁরা ঢাকা দখল করার পরিকল্পনা নিয়ে ব্যস্ত।গতকাল সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত দলিত সম্প্রদায়ের সম্মেলনে তিনি এ কথা বলেন। বেসরকারি সংস্থা শারি ‘দলিত ছায়া পঞ্চায়েত সম্মেলন’ শীর্ষক ওই সম্মেলনের আয়োজন করে।মিজানুর রহমান বলেন, নারীর ক্ষমতায়নের কথা বলা হলেও বাস্তবে তা হচ্ছে না। কোনো নাগরিকদের মধ্যে বৈষম্য না করার সাংবিধানিক নির্দেশনা থাকলেও তার বাস্তবায়ন নেই। তিনি বলেন, রাষ্ট্রকেই দলিতদের অধিকার নিশ্চিত করতে হবে। দলিত সম্প্রদায়ের অধিকার আদায়ে কমিশন সব সময় তাদের পাশে থাকবে। অন্যান্যের মধ্যে তথ্য কমিশনার সাদেকা হালিম, দলিত ঋষি পঞ্চায়েত ফোরামের সভাপতি রামানন্দ দাস, শারির নির্বাহী পরিচালক প্রিয় বালা দাস বিশ্বাস প্রমুখ আলোচনায় অংশ নেন।