প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধীদের বিচার নিয়ে সারা দেশে চলমান সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু।গতকাল রোববার এক বিবৃতিতে তাঁরা বলেন, অপশক্তির এই সহিংস পরিস্থিতি মেনে নেওয়া যায় না। বর্তমান পরিস্থিতিতে সব রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠন ও দায়িত্বশীল নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল আচরণ। বিবৃতিতে আরও বলা হয়, মানবতাবিরোধী অপরাধের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করা ও বিচারপ্রক্রিয়া বাধামুক্ত রাখতে সুষ্ঠু আইনি পন্থা বজায় রেখে মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় মতৈক্য গড়ে তোলা প্রয়োজন।বর্তমান সহিংস পরিস্থিতিতে সব নাগরিকের জানমাল ও সম্পদ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।