নাচ-গান-নাটকে নানা সামাজিক সমস্যার উপস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ আর নয়। যৌতুক দেওয়া ও নেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। ইভ টিজিংয়ের ফলাফল ভালো নয়। কিশোর-কিশোরী মেলায় এসব বিষয় উপস্থাপন করা হয়েছে নাচ, গান ও নাটকের মাধ্যমে। একটু ভিন্ন আঙ্গিকে।গতকাল শনিবার রবীন্দ্রসরোবরে বসেছিল কিশোর-কিশোরীদের ওই মেলা। মেলায় কিশোর-কিশোরীদের গায়ের গোলাপি টি-শার্টেও লেখা ছিল সামাজিক সচেতনতামূলক নানা কথা। এর পাশাপাশি দেশ এবং দেশের স্বাধীনতার কথাও তাঁরা ফুটিয়ে তোলে নাচ, গান ও আবৃত্তিতে। স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচি ওই মেলার আয়োজন করে। গতকাল বিকেলে মানিকগঞ্জ, সাভার, কামরাঙ্গীরচরসহ বিভিন্ন এলাকার কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা এতে অংশ নেয়। ‘কৈশোর সুরক্ষায় হব সচেতন’ শীর্ষক এ অনুষ্ঠান পরিচালনাসহ সার্বিক তত্ত্বাবধানেও ছিল কিশোর-কিশোরীরা। অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্র সরোবরে শুধু কিশোর-কিশোরীদের উপস্থিতি থাকলেও শীতের পড়ন্ত বিকেলে একসময় বিভিন্ন শ্রেণী-পেশার দর্শক সেখানে ভিড় জমান।অনুষ্ঠানের একপর্যায়ে বলা হয়, দেশের সবগুলো জেলায় ব্র্যাকের এ ধরনের নয় হাজার ক্লাব আছে। ক্লাবের সদস্যরা সারা বছরই এ ধরনের মেলার মাধ্যমে অন্যদের সচেতন করার চেষ্টা চালাচ্ছে।