নারী ও শিক্ষানীতি বাতিলসহ পাঁচ দফা দাবি ওলামা পরিষদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নারী ও শিক্ষানীতি বাতিলসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন গড়ে তুলতে দেশের আলেম-ওলামা, পীর মাশায়েখ ও ইসলামপন্থী দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। জাতীয় ওলামা পরিষদ বাংলাদেশের সভাপতি দ্বীন মোহাম্মদ কাসেমী ও ভারপ্রাপ্ত মহাসচিব মমিনুল ইসলাম গতকাল শনিবার এই আহ্বান জানান। ওলামা পরিষদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন, প্রথম শ্রেণী থেকে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করে আদর্শবাদী (বিলিভার শিক্ষানীতি) চালু, কওমি মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন ও যুগোপযোগী করার লক্ষ্যে কওমি আলেম-ওলামাদের নিয়ে কওমি কমিশন গঠন, সন্ত্রাস দমনের নামে সরকারের প্রতিপক্ষ বা আলেম-ওলামাদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে। বিজ্ঞপ্তি।