নারী নির্যাতন পরিস্থিতির আলোকে কর্মপরিকল্পনা তৈরি করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী নির্যাতনের সর্বশেষ পরিস্থিতি সামনে রেখে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। মহিলা পরিষদ সেই লক্ষ্যে সময়োপযোগী সুপারিশমালা তৈরির উদ্যোগ নেবে।গতকাল শনিবার মহিলা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি আয়শা খানম এ কথা বলেন। চলমান আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পরিষদ রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক সমাজ, প্রশাসন ও পেশাজীবীদের সঙ্গে এ মতবিনিময়ের আয়োজন করে।সভায় জ্যেষ্ঠ আইনজীবী শাহ্দীন মালিক শুধু গণমাধ্যমে প্রকাশিত নারী নির্যাতনের পরিসংখ্যান থেকে তথ্য সংগ্রহের বিপক্ষে মত দেন। তিনি বলেন, বিভিন্ন সংগঠনকে নারী নির্যাতনের ‘বাস্তবভিত্তিক পরিসংখ্যান’ তৈরি করতে হবে।সভায় মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, নারী নির্যাতনের ফলে যে ক্ষতি হচ্ছে, তা হিসাবে নিয়ে আন্দোলন ও সংগ্রামের পরিকল্পনা করতে হবে।আইনজীবী জেয়াদ-আল মালুম, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ আলোচনায় অংশ নেন।