নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী হত্যা, নির্যাতন ও ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক শিল্প রক্ষা জাতীয় মঞ্চ। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনের সময় বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে একটি মহল পরিকল্পিতভাবে এ ধরনের ঘৃণ্য অপরাধ সংঘটিত করছে। অপরাধীদের দমন করতে হলে প্রতিটি ঘটনার বিচার করতে হবে। মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় মঞ্চের সমন্বয়কারী লাভলী ইয়াসমিন। বক্তব্য দেন শ্রমিকনেতা আবুল হোসাইন, জাহানারা বেগম, শহীদুল্লাহ বাদল, শফিকুল ইসলাম, ফেরদৌসী বেগম প্রমুখ।