নারী নির্যাতনের ঘটনা খতিয়ে দেখতে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নারী নির্যাতন, নিপীড়ন ও যৌন হয়রানির ঘটনা বা অভিযোগ খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তথ্য অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এই কমিটি গঠন করেছে বলে গতকাল সোমবার জানানো হয়েছে।সরকারের অ্যাটর্নি জেনারেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মাহবুবে আলমকে আহ্বায়ক করে গঠিত পাঁচ সদস্যের এই কমিটির অন্য সদস্যরা হলেন—সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিন্ডিকেট সদস্য এ এফ এম মেজবাহ্উদ্দিন, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও সিন্ডিকেট সদস্য সৈয়দ রেজাউর রহমান এবং বিজ্ঞান অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির কোনো অভিযোগ পাওয়া গেলে কমিটি তা পরীক্ষা-নিরীক্ষা করে তথ্যসংবলিত প্রতিবেদন তৈরি ও সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে। বিজ্ঞপ্তি।