নারী নির্যাতনের প্রতিবাদ সিপিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত প্রাঙ্গণে নারীর শ্লীলতাহানি, সারা দেশে নারী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নারী সেল। সারা দেশে মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, নারীর ন্যূনতম নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। সিপিবির নারী সেলের আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন সৈয়দ আবু জাফর আহমেদ, রুহিন হোসেন প্রিন্স, এ এন রাশেদা প্রমুখ। বিজ্ঞপ্তি।