নারী নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য প্রয়োজন সংবিধানের প্রতি দলগুলোর আস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দলগুলো সংবিধানের প্রতি পূর্ণ আস্থাশীল হলে দেশে গণতন্ত্র রক্ষিত হবে। নারীর সম-অধিকার, নেতৃত্ব, ‘বেইজিং প্লাটফর্ম ফর অ্যাকশন’-এর নির্দেশনা প্রতিষ্ঠিত হবে।গতকাল বৃহস্পতিবার নীলিমা ইব্রাহিম স্মারক বক্তৃতায় বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ মহিলা সমিতি তাদের প্রতিষ্ঠাতা সভানেত্রী ড. নীলিমা ইব্রাহিমের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই স্মারক বক্তৃতার আয়োজন করে।প্রথমবারের মতো আয়োজিত এই স্মারক বক্তৃতার বিষয় ছিল, ‘সম-অধিকার, বেইজিং প্লাটফর্ম ফর অ্যাকশনের পটভূমিতে বাংলাদেশের নারী নেতৃত্ব’। সমিতির মিলনায়তনে অধ্যাপক লতিফা আকন্দ স্মারক বক্তৃতা করেন। তিনি বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, অধিকার অর্জনের লক্ষ্যে নারী ক্রমাগত প্রতিবাদী ভূমিকা পালন করে যাচ্ছে। নারীর অসম অবস্থান ও লিঙ্গবৈষম্য বিশ্বের অধিকাংশ দেশে বিদ্যমান। বাংলাদেশে এ অবস্থা পরিবর্তনে কাজ চলছে। তিনি এ ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা চিহ্নিত করেন। সেগুলো হলো, পুরুষপ্রধান পরিবারে অধিক মাত্রায় দারিদ্র্য, কন্যাশিশুর শিক্ষা গ্রহণের ক্ষেত্রে উদ্বেগজনক বৈষম্য, পুত্রসন্তানের প্রতি বিনিয়োগের আগ্রহ, অপসংস্কৃতির অনুপ্রবেশ, ধর্মীয় জঙ্গিবাদের উত্থান প্রভৃতি।এসব বাধা অতিক্রম করতে জাতীয় পর্যায়ে প্রয়োজনে নতুন আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনের যথাযথ বাস্তবায়নের দাবি জানান অন্য বক্তারা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা সমিতির সভানেত্রী সিতারা আহসানউল্লাহ। স্বাগত বক্তব্য দেন মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা তানিয়া বাখ্ত। উইমেন ফর উইমেনের সভাপতি সালমা খান, ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া, জাতীয় মহিলা সংস্থার চেয়ারপারসন মমতাজ বেগম, বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করি-এর সমন্বয়ক খুশী কবির বিশেষ অতিথির বক্তব্য দেন। শুভেচ্ছা বক্তব্য দেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের অধ্যক্ষ কানিজ মাহমুদ আকতার।