নারী বিকাশের সূতিকাগার রোকেয়া হল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলন—প্রতিটি স্তরেই নারীর অবদান অসামান্য। আর আন্দোলন-সংগ্রামের পাশাপাশি নারী বিকাশের সূতিকাগার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের অবদান অগ্রগণ্য।গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল লাউঞ্জে ‘নারী প্রগতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রোকেয়া হল’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে বক্তারা এসব কথা বলেন। শ্রাবণ প্রকাশনী থেকে প্রকাশিত বইটি লিখেছেন রোকেয়া হলের সাবেক শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সেলিনা চৌধুরী।হলের প্রাধ্যক্ষ নাজমা শাহীনের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, বাংলাদেশের নারীসমাজের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের মেয়েরা প্রগতিশীলতা ও বিভিন্ন আন্দোলনে বিশেষ ভূমিকা রেখেছেন। আর বাংলাদেশে নারী জাগরণের যে ধারা সৃষ্টি হয়েছে, তার সূতিকাগার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল।অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, বাঙালিদের ইতিহাস নিয়ে আগ্রহ নেই। তবে ইতিহাস বিকৃতি নিয়ে তর্কবিতর্ক রয়েছে। সব বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ থাকলেও সেখানে জাতীয় ইতিহাসের চর্চা হয় না।রোকেয়া হলের আবাসিক শিক্ষক কাবেরী গায়েন অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, কবি বেলাল মোহাম্মদ, লেখক মইনুস সুলতান প্রমুখ বক্তব্য দেন।