নারী মানবাধিকারকর্মী অপহরণের ঘটনায় উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী থেকে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের এক নারী মাঠকর্মীকে অপহরণ করে মারধরের ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ এবং কর্মজীবী নারী গভীর উদ্বেগ প্রকাশ করেছে।গতকাল সোমবার বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। কর্মজীবী নারীর সভাপতি প্রতিমা পাল মজুমদার ও সাধারণ সম্পাদক শারমিন কবীর এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, এ ঘটনা প্রমাণ করে, মানবাধিকারকর্মীরাও নিরাপদে নেই। বিজ্ঞপ্তি।