নারী শ্রমিকদের ওপর নির্যাতন রোধে কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী শ্রমিকদের ওপর সব ধরনের নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ এবং শ্রম অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে গতকাল শনিবার পুরানা পল্টনে মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনের শহীদ মুনির আজাদ মিলনায়তনে এ কর্মশালা হয়। আয়োজক সংগঠনের সভাপতি আয়েশা ইসলামের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) সমন্বয়কারী ওয়াজেদুল ইসলাম খান। পরিচালনা করেন কেন্দ্রের সাধারণ সম্পাদক সাহিদা পারভীন। এ ছাড়া জিনাত আরা হক, লুৎফর রহমান, মাহাবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভিন্ন জেলা ও শিল্পাঞ্চলের ৪০ জন নারী শ্রমিক অংশ নেন। বিজ্ঞপ্তি।