নারী সাংসদের বাসার তালা ভেঙে মালামাল তছনছ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদ রওশন জাহানের সূত্রাপুরের অভয় দাস লেনে বাসার দুটি কক্ষ তছনছ করেছে দুর্বৃত্তরা।সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, বাসায় কেউ থাকেন না, তালাবদ্ধ থাকে। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার গভীর রাতে দরজার তালা ভেঙে ওই বাসায় ঢুকে আলমারি ও ওয়ার্ডরোব তছনছ করা হয়েছে। ওসি জানান, বাসা থেকে কিছুই খোয়া যায়নি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, দুর্বৃত্তরা কিছু খুঁজতে এসেছিল। ঘটনার তদন্ত চলছে। সাংসদ রওশন জাহান প্রয়াত জাসদ নেতা কাজী আরেফ আহমেদের স্ত্রী। ১৯৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মুক্তিযোদ্ধা কাজী আরেফ।