নারীনীতি কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতীয় নারী উন্নয়ন নীতি ব্যক্তিগত জীবনে কার্যকর কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়। আগামী তিন মাসের মধ্যে এ নীতির খসড়া কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে।গতকাল বুধবার মহিলা অধিদপ্তর আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ কর্মশালায় নারীনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে অধিদপ্তরের জেলা ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মহিলা অধিদপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রতিমন্ত্রী বলেন, নারীনীতি রাষ্ট্রীয় ও জনজীবনে নারী ও পুরুষের সম-অধিকার নিশ্চিত করেছে।মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ হোসেন এ কর্মশালায় সভাপতিত্ব করেন।এ ছাড়া গতকাল মহিলা প্রতিমন্ত্রী বাংলাদেশ শিশু একাডেমীর এক অনুষ্ঠানে বলেন, ডিজিটাল বাংলাদেশ নির্মাণের কারিগর হিসেবে শিশুদের গড়ে তুলতে হবে। এ জন্য বাংলাদেশ শিশু একাডেমী ৬৩টি জেলায় কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেছে।অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ৩০টি জেলার শিশুবিষয়ক কর্মকর্তাদের মধ্যে কম্পিউটার বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু একাডেমীর চেয়ারম্যান মুস্তাফা মনোয়ার ও একাডেমীর পরিচালক ফাল্গুনী হামিদ। বিজ্ঞপ্তি।