নারীর উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে আঞ্চলিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর জীবনে কতটুকু উন্নয়ন ঘটল, তার পর্যালোচনা করতে বসবেন সার্কভুক্ত দেশগুলোর নারীবিষয়ক মন্ত্রীরা। আর দক্ষিণ এশীয় এ সম্মেলনটি অনুষ্ঠিত হবে ঢাকায়। আজ রোববার ৩ অক্টোবর থেকে শুরু হওয়া সপ্তম সম্মেলনটি চলবে ৫ অক্টোবর পর্যন্ত।১৯৯৫ সালে নারী উন্নয়নের ১২টি ক্ষেত্রকে চিহ্নিত করে অনুষ্ঠিত হয়েছিল বেইজিং সম্মেলন। বেইজিং সম্মেলনের পর দুই বছর পর পর সার্কভুক্ত দেশগুলোতে এ ধরনের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বেইজিং সম্মেলনের পর নারীর উন্নয়ন কতটুকু হলো, তা-ই হবে সম্মেলনে আলোচনার প্রধান বিষয়বস্তু। এর আগে ২০০৮ সালে ভারতের নয়াদিল্লিতে সর্বশেষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।বাংলাদেশে ‘দ্য সেভেনথ সাউথ এশিয়া মিনিস্ট্রিয়াল কনফারেন্স কোমেমরেটিং বেইজিং’বিষয়ক সম্মেলনটির আয়োজন করছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট ফান্ড ফর উইমেন (ইউনিফেম)। হোটেল শেরাটনে এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সম্মেলনে সার্কভুক্ত আটটি দেশের মন্ত্রী, সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা অংশ নেবেন।মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম প্রথম আলোকে বলেন, তিন দিনব্যাপী সম্মেলনে সার্কভুক্ত দেশগুলোতে জাতিসংঘের সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি), জাতিসংঘের নারীর প্রতি সব ধরনের বৈষম্যমূলক সনদ বা সিডও সনদের আলোকে নারীর অর্থনৈতিক উন্নয়ন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ প্রভৃতি বিষয়ে প্রতিটি দেশই প্রতিবেদনের মাধ্যমে নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরবে। পরে একটি ঢাকা ঘোষণা থাকবে।সম্মেলনের দ্বিতীয় দিনে প্রতিনিধিদল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত নির্যাতনের শিকার নারীদের আইনি ও চিকিৎসা সহায়তাকেন্দ্র বা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, মহিলা অধিদপ্তরের ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার ও ব্র্যাকের কিছু কার্যক্রম পরিদর্শন করবে।