নারীর ক্ষমতায়নে আঞ্চলিক পরিকল্পনা প্রণয়নের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেছেন, লিঙ্গভিত্তিক তথ্য-উপাত্ত নীতিনির্ধারণ ও কর্মসূচি তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে। তিনি সার্কভুক্ত অঞ্চলের নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা আনয়নে একটি আঞ্চলিক কর্মপরিকল্পনা প্রণয়নের ওপরও গুরুত্ব দেন।গতকাল মঙ্গলবার বিয়াম মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সার্ক জেন্ডার ইনফো বেইজ-বিষয়ক (এসজিআইবি) এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সার্ক জেন্ডার ইনফো বেইজ হচ্ছে একটি তথ্যব্যাংক, যেখানে সার্কভুক্ত দেশগুলোর নারীর ক্ষমতায়ন এবং জেন্ডার-বিষয়ক তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ করা হচ্ছে। ইউনিফেমের সহায়তায় বাংলাদেশে সার্ক তথ্যভান্ডারে তথ্য অন্তর্ভুক্তিতে ভূমিকা রাখছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।বৈঠকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান সভাপতিত্ব করেন। আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসজিআইবির কারিগরি বিশেষজ্ঞ চন্দ্রা ভদ্রা ও রিচ্যোন চোপেল, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আ ই ম গোলাম কিবরিয়া, নারী প্রগতি সংঘের নির্বাহী প্রধান রোকেয়া কবির। বিজ্ঞপ্তি।