প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী ও শিশুর বিরুদ্ধে নিপীড়নের সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে গণমাধ্যম। গতকাল মঙ্গলবার রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে বক্তারা এই অভিমত দেন। বেসরকারি সাহায্য সংস্থা প্ল্যান রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ নারী ও শিশুর ক্ষমতায়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, নারী ও শিশুদের নিয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সংবেদনশীলতার পরিচয় দেওয়া জরুরি। অনুষ্ঠানে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম,দ্য ডেইলি স্টার-এর নির্বাহী সম্পাদক সৈয়দ বদরুল আহসান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ ও প্ল্যান বাংলাদেশের ভারপ্রাপ্ত এদেশীয় পরিচালক এলেনা আহমেদ বক্তৃতা করেন।