নারীর গলাকাটা লাশ উদ্ধার
গাজীপুরের টঙ্গীতে এক নারী নির্মাণশ্রমিককে গলা কেটে হত্যা করা হয়েছে। গত বুধবার গভীর রাতে টঙ্গীর এরশাদনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নির্মাণশ্রমিক হলেন ময়মনসিংহের গফরগাঁও থানার জয়েরচর এলাকার মৃত ইব্রাহিম মিয়ার স্ত্রী নার্গিস বেগম (৪৫)। তিনি টঙ্গীর এরশাদনগর এলাকায় থেকে নির্মাণশ্রমিকের কাজ করতেন।
পুলিশ জানায়, কাজ শেষে নার্গিস তাঁর সহকর্মী মানিকের সঙ্গে বুধবার রাতে বাসায় ফেরেন। মানিক এক ফাঁকে নার্গিসের ঘরের খাটের নিচে লুকিয়ে পড়েন। নার্গিস তাঁর দুই মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়লে রাত সাড়ে ১২টার দিকে মানিক বঁটি দিয়ে গলা কেটে নার্গিসকে হত্যা করেন।