প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন ও নীতিমালা তৈরির মাধ্যমে নারীর সমঅধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন রাজনীতিবিদ, শিক্ষক, নারীনেত্রীসহ নাগরিক সমাজের নেতারা। গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে উইমেন এনভয় আয়োজিত ‘নারীর সমঅধিকার বাস্তবায়ন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী বলেন, ‘জাতীয় সংসদে ও স্থানীয় সরকারে নারীদের অধিকার নিশ্চিত করা হয়েছে।’আয়োজক সংগঠনের সভাপতি শামসুন্নাহার ভূঁইয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, গণফোরামের স্থায়ী কমিটির সদস্য সাইদুর রহমান প্রমুখ।