নারীসমাজকে নির্যাতনবিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীসমাজকে নির্যাতনের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। সংগঠনটির কেন্দ্রীয় কমিটি গতকাল বৃহস্পতিবার ‘নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রওশন আরা, সহসভাপতি সুলতানা আক্তার, পপি চাকমা প্রমুখ।বক্তারা নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, সমাজে এখনো নারী নির্যাতন বন্ধ হয়নি। তাঁরা সরকারের নির্লিপ্ত ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন। সমাবেশ শেষে নারী নির্যাতন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণসহ সাত দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়।বাম বিকল্প শক্তি গড়ে তোলার আহ্বান: দ্রব্যমূল্য, সন্ত্রাস, দুর্নীতি, জনজীবনের সমস্যা নিরসন ও তেল-গ্যাসসহ জাতীয় সম্পদ রক্ষায় জোট-মহাজোটের বিপরীতে বাম বিকল্প শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। গতকাল বাসদ ঢাকা মহানগর শাখা রাজধানীতে একটি মিছিল ও সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন বাসদের মহানগর কমিটির সদস্য-সচিব জুলফিকার আলী, সদস্য খালেকুজ্জামান ও ফখরুদ্দিন কবীর। বিজ্ঞপ্তি।