নার্সিং কলেজের প্রশ্ন ফাঁসের সত্যতা পায়নি কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নার্সিং কলেজের বিভিন্ন বর্ষের সমাপনী পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগের সত্যতা পায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মূল প্রশ্ন দিয়ে গতকাল রোববার থেকেই পরীক্ষা শুরু হয়েছে। শনিবার রাত ১২টার দিকে নার্সিং কলেজের প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষের প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায়। অভিযোগটি বিভিন্ন গণ্যমাধ্যমে এলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকালে সভা ডাকে। ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক সিলগালা করা মূল প্রশ্নের সঙ্গে ‘ফাঁস’ হওয়া প্রশ্ন মিলিয়ে দেখেন।তিনি প্রথম আলোকে জানান, অভিযোগের ভিত্তিতে কলেজের প্রিন্সিপাল ও সংশ্লিষ্ট শিক্ষকদের নিয়ে সকালে সভা করা হয়। এ সময় মূল প্রশ্নের সঙ্গে ‘ফাঁস’ হওয়া প্রশ্নের কোনো মিল না পাওয়ায় যথাসময়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করার জন্য এটি একটি চক্রান্ত বলে মন্তব্য করেন তিনি।