নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে কারাগারে পাঠানোর ঘটনায় যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক রাখা হয়েছে।গতকাল বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, এ বিষয়ে গোয়েন্দাদের তথ্য পেয়েই সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। কেউ নাশকতার চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। গোলাম আযমের বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।