প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিকুঞ্জ-১ (দক্ষিণ) আবাসিক এলাকার জলাশয় একটি প্রতিষ্ঠান প্রকাশ্যে ভরাট ও দখল করছে বলে অভিযোগ করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও নিকুঞ্জ (দক্ষিণ) আবাসিক এলাকা কল্যাণ সমিতি। গতকাল শনিবার এক মানববন্ধনে এ অভিযোগ করা হয়।নিকুঞ্জ আবাসিক এলাকার ১ নম্বর গেটে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ইভেন্স গ্রুপ একদিকে প্রকাশ্যে জলাশয় ভরাট করে চলেছে, অন্যদিকে যাঁরা ভরাটের বিরুদ্ধে অবস্থান করছেন, তাঁদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। মানববন্ধনে সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন, নিকুঞ্জ (দক্ষিণ) আবাসিক এলাকা কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম, সাবেক সচিব তাজ মোহাম্মদ, সাবেক সচিব মোক্তাদির চৌধুরী, বিটিআরসির সাবেক কমিশনার মনির আহমেদ প্রমুখ বক্তব্য দেন।