নিখিলের চিকিৎসায় প্রধানমন্ত্রীর পাঁচ লাখ টাকা অনুদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক নিখিল ভদ্রের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পাঁচ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে। গতকাল বুধবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিক নিখিল ভদ্রের স্ত্রী শাকিলা পারভীনের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের চেক তুলে দেন। খবর সরকারি তথ্যবিবরণীর।সভাকক্ষে ওবায়দুল কাদের বলেন, এ মুহূর্তে নিখিল ভদ্রের উন্নত চিকিৎসা অতি জরুরি। সরকার ইতিমধ্যে তাঁর চিকিৎসা ও পরিবারের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। প্রয়োজনে আরও আর্থিক সহায়তা দেওয়া হবে।যোগাযোগমন্ত্রী বলেন, দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটি তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন চূড়ান্ত করেছে এবং তা প্রকাশ করেছে।চেক নেওয়ার সময় নিখিল ভদ্রের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মানিক ভদ্র ও শাকিলা পারভীন।