নিখোঁজ শিশুটি মিলল, তবে লাশ হয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলগাঁও এলাকার একটি বাসা থেকে জিসানুল ইসলাম (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুর বাসা ওই এলাকাতেই। আজ সোমবার খিলগাঁও থানা–পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুল আলম।
খিলগাঁও থানা–পুলিশ বলছে, শিশু জিসানুল ইসলাম গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল। আজ সোমবার শিশুটির লাশ উদ্ধার করা হয় খিলগাঁওয়ের নুর মসজিদের গলির একটি বাসার দোতলা থেকে।
ওসি ফারুকুল আলম বলেন, শিশুটি নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে পরদিন শনিবার একটি অপহরণ মামলা হয়। এখন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।