নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজের তিন দিন পর রাজধানীর ধলপুর এলাকার পানি শোধনাগার এলাকা থেকে ইমতিয়াজ হোসেন জিকু (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মাসুম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।নিহত জিকুর খালা সাদিয়া বেগম জানান, গত শুক্রবার বিকেল তিনটার দিকে এক বন্ধুর ফোন পেয়ে জিকু বাইরে চলে যান। এরপর আর তাঁর সন্ধান পাওয়া যায়নি। লোকমুখে জিকুর মৃত্যুর খবর শুনে পরিবারের লোকজন থানায় ছুটে যান। জিকুর বাবার নাম মেছের আলী। তাঁদের বাড়ি ১৩৩, মানিকনগর এলাকায়।যাত্রাবাড়ী থানার এসআই মোশারফ হোসেন জানান, গত শুক্রবার বিকেলে জিকু নিখোঁজ হন। রোববার রাতে তাঁর লাশ উদ্ধার করে সলিমুল্লাহ মেডিকেলকলেজ মর্গে পাঠানো হয়।