নিজ ঘরের মতো শহরটাকে সাজাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ‘ঢাকা আমাদের আবেগ ও ভালোবাসার শহর। আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে এই শহরটাকে ভালোবেসে প্রত্যেকের অবস্থানে থেকে এক ঘণ্টা শহর পরিষ্কারের কাজ করব। সবাই মিলে নিজের ঘরের মতো শহরটাকে সাজাব।’
গতকাল বেলা ১১টার দিকে রাজধানীর খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলে সাঈদ খোকন। ডিএসসিসির পরিচ্ছন্ন বছর-২০১৬ কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করে ডিএসসিসির এক নম্বর ওয়ার্ড। সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএসসিসির ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওয়াহিদুল হাসান প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে সাঈদ খোকন, সাবের হোসেন চৌধুরী, চিত্রনায়িকা নিপুণ, অভিনেতা মীর সাব্বির ও অহনা ঝাড়ু হাতে পরিচ্ছন্ন অভিযান এবং শোভাযাত্রায় অংশ নেন।