নিজস্ব আয়ে চলার আইন বাতিল হওয়ায় আনন্দ শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ে চলার আইন (২৭/৪ ধারা) সংশোধন বিল জাতীয় সংসদে পাস হওয়ায় আনন্দ শোভাযাত্রা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি এ কে এম আক্তারুজ্জামানের নেতৃত্বে কর্মকর্তাদের শোভাযাত্রায় অংশ নেন রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামানসহ প্রমুখ। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আলাদা শোভাযাত্রায় ক্যাম্পাস শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, খন্দকার আরিফুজ্জামান, মোহাম্মদ ইয়াছিন, ওমর ফারুকের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ ‘বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ে চলার আইন’ বাতিল করায় রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ খান, প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনৈতিক উপদেষ্টা আলাউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী ও শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেননকে ধন্যবাদ জানান।গত মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘নিজস্ব আয়ে চলার আইন’ (সংশোধন) বিল, ২০১২ জাতীয় সংসদে পাস হয়।