নিতুন কুন্ডুর জন্মজয়ন্তী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অটবির প্রতিষ্ঠাতা প্রয়াত নিতুন কুন্ডুর ৮০তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা
অটবির প্রতিষ্ঠাতা প্রয়াত নিতুন কুন্ডুর ৮০তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা

দেশসেরা ফার্নিচার ব্র্যান্ড অটবির প্রতিষ্ঠাতা প্রয়াত নিতুন কুন্ডুর ৮০তম জন্মজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিতুন কুন্ডুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। ঢাকার বিভিন্ন মন্দিরে এ উপলক্ষে বিশেষ পূজা পাঠের ব্যবস্থা করা হয়।
জন্মজয়ন্তীকে কেন্দ্র করে ৩ ডিসেম্বর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘মায়ের আঁচল শেল্টার’-এর এতিম শিশু-কিশোরদের নিয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার প্রধান অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী।
জন্মজয়ন্তী উদ্যাপন উপলক্ষে ৩ ও ৬ ডিসেম্বর সন্ধ্যায় গুলশানে অটবি সেন্টারে নিতুন কুন্ডুর স্মৃতিচারণাসহ বিশেষ স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী হাশেম খান, স্থপতি রবিউল হুসাইন, চিত্রশিল্পী কালীদাস কর্মকার, লেখক সৈয়দ শামসুল হক ও জাদুকর জুয়েল আইচ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অটবির চেয়ারম্যান ফাল্গুনী কুন্ডু, ব্যবস্থাপনা পরিচালক অনিমেষ কুন্ডু, পরিচালক সোহানা নূর, গ্রুপ সিইও বিদ্যুৎ কুমার বসু ও অটবির সাবেক কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। বিজ্ঞপ্তি।