নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সিপিবির সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং মূল্য নিয়ন্ত্রণে রাখতে রেশনিং, টিসিবি চালুসহ ১৫ দফা বাস্তবায়নের দাবি জানিয়ে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল রোববার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল ও খিলগাঁও তালতলা মার্কেটের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা এসব দাবি করেন। ‘দাম কমাও জান বাঁচাও’ স্লোগান সামনে রেখে চাল, ডাল, আটা, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানান নেতারা। এসব পণ্য মানুষের ক্রয় ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা। সমাবেশে রেশনিং, টিসিবি, গণবণ্টন ব্যবস্থা চালু, ভোক্তা অধিকার সংরক্ষণ ও মুনাফাখোর ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। মোহাম্মদপুর টাউন হলের সামনে আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আহসান হাবীবু, আসলাম খান ও আক্তার হোসেন। খিলগাঁও তালতলায় মুজীবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রুহিন হোসেন, জলি তালুকদার, হাফিজ আদনান ও সনাতন মালো প্রমুখ। বিজ্ঞপ্তি।