নিমতলী ট্র্যাজেডির জন্য ডিসিসি দায়ী বললেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিমতলী ট্র্যাজেডির জন্য ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) গাফিলতিকেই দায়ী করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তিনি বলেন, ট্রেড লাইসেন্স ও গোডাউনের ব্যবসার লাইসেন্স সিটি করপোরেশনই দেয়। তাই সিটি করপোরেশনের নির্বাচিত প্রতিনিধিদের এ ব্যাপারে কিছু গাফিলতি দেখা যাচ্ছে। প্রতিমন্ত্রী দেখেশুনে এ ধরনের লাইসেন্স দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ ব্যক্তিদের দেখতে গিয়ে এ কথা বলেন। আহত ব্যক্তিদের খোঁজ-খবর নিতে গিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শুনলেন তাঁদের কষ্টের কথা। তাঁদের আশ্বস্ত করলেন এই বলে, যাদের কারণে এই দুর্ঘটনা ঘটেছে তাদের ছাড় দেওয়া হবে না। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।