নিমতলীতে আবার আগুন, দুজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নিমতলীতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে সেখানকার একটি প্রসাধনসামগ্রী তৈরির ছোট কারখানায় আগুন ধরে যায়। এতে দুই ব্যক্তি দগ্ধ হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা একটার দিকে নিমতলীর ৫৯/১ নবাব কাটরার নিচতলার একটি প্রসাধনসামগ্রী তৈরির কারখানায় আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন গোটা কক্ষে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে পুরো কক্ষটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় কারখানার ব্যবসায়ী অংশীদার সুজন (৩০) ও রিপন (২৮) আগুনে পুড়ে দগ্ধ হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। চিকিৎসকেরা বলেছেন, তাঁদের অবস্থা আশঙ্কাজনক।বংশাল থানার অপারেশন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম প্রথম আলোকে জানান, ছোট্ট একটি কক্ষ ভাড়া নিয়ে ভেজাল প্রসাধনসামগ্রী তৈরি করা হচ্ছিল। কারখানার দুই মালিক জ্বলন্ত সিগারেট হাতে নিয়ে প্রসাধনসামগ্রী তৈরির কাজ করার সময় এতে আগুন ধরে যায়।এর আগে গত ২ জুন রাতে নিমতলীতে একটি রাসায়নিক গুদামে আগুন ধরে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। ভয়াবহ ওই আগুনে ১২৩ জন মারা যান।