প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ১৫টি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ৬ জানুয়ারি থেকে চার দিন ধরে এসব অভিযান হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬, ৮, ৯ ও ১০ জানুয়ারি অধিদপ্তরের একটি দল ভোক্তা অধিকারবিরোধী অপরাধ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশন করায় ১৫ দোকানকে জরিমানা করে। এসব দোকানের মধ্যে বাণিজ্য মেলায় হামজা ফাস্ট ফুড অ্যান্ড কাবাব ফেয়ার, হাজি নান্না মিয়ার বিরিয়ানি, আদি মধু, পিপাসা ফুড কর্নার, ময়নামতী অ্যান্ড ছাফা ফাস্ট ফুড, মেঘা ফুড, রাজধানী ফাস্ট ফুড, এম এস রূপরং, আশা ড্রাই ফুড, ঊর্মি এন্টারপ্রাইজ, লোকমান হাজি বিরিয়ানি, স্বর্ণা ফুড অ্যান্ড মিনি চাইনিজ, ক্ল্যাসিক ফুড উল্লেখযোগ্য।