নিরাপত্তা নিয়ে শঙ্কিত ওয়ার্ড কাউন্সিলররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ওয়ার্ড কাউন্সিলররা নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা ও ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল রোববার নগর ভবনে আয়োজিত ওয়ার্ড কাউন্সিলরদের এক বিশেষ সভায় তাঁরা এ আশঙ্কা ও ক্ষোভের কথা মেয়রকে জানান। সিটি মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে গতকাল ওয়ার্ড কাউন্সিলররা এই সভা করেন। সভায় ৭০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আহাম্মদ হোসেন নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্বিঘ্নে দায়িত্ব পালনের জন্য কাউন্সিলরদের নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়। সভায় নিহত ওয়ার্ড কাউন্সিলরের কবরস্থান স্থায়ীভাবে সংরক্ষণ এবং তাঁর নামে এলাকার একটি রাস্তার নামকরণের দাবি জানানো হয়। তত্ত্বাবধায়ক সরকারের আমলে জনপ্রতিনিধিদের বিদেশ গমনের ক্ষেত্রে প্রণীত আইন বাতিলের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়। ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবসহ অন্যান্য কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।