জীবনের নিরাপত্তার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে মানববন্ধন করেছেন। সমিতির সদস্যরা জানান, গত রোববার ছাত্রলীগের কর্মী আবদুল্লাহ আল মামুন দি ইন্ডিপেডেন্ট ও দৈনিক নয়া দিগন্ত-এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জামিল খান ও সুজাউল ইসলামকে প্রাণনাশের হুমকি দেন। পরদিন তাঁরা জীবনের নিরাপত্তা চেয়্রেকোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাঁরা মামুনের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগদেন।জানা গেছে, গতকাল বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকেরা ছাত্রলীগের কর্মী মামুনের শাস্তি ও নিজেদের জীবনের নিরাপত্তা দাবি করেন। বেলা দেড়টায় উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে সাংবাদিকেরা তাঁদের দাবি তুলে ধরেন। এ সময় উপাচার্য বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে ভারপ্রাপ্ত প্রক্টর অশোক কুমার সাহাকে দায়িত্ব দেওয়া হয়েছে।